রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, দারুসসালাম, আদাবর, লালবাগ ও হাজারীবাগ এলাকাকে কলেরাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোহাম্মদপুর এর মধ্যে সবচেয়ে বেশি কলেরাপ্রবণ এলাকা।
রাজধানীর এই ছয়টি থানার এক বছরের বেশি বয়সীদের প্রথম ডোজ হিসেবে বিনামূল্যে ১২ লাখ টিকা খাওয়ানো হবে এটি প্রতিরোধ করতে।
১৯ ফেব্রুয়ারি থেক শুরু হয়ে এই ক্যাম্পেইন শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
গতকাল মঙ্গলবার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, গ্যাভির আর্থিক সহায়তায় টিকাদান কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহলীনা ফেরদৌসী এবং আইসিডিডিআরবির সিনিয়র সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী। এ সময় অধ্যাপক শাহলীনা ফেরদৌসী বলেন, ‘কলেরা খাদ্য ও পানিবাহিত প্রাচীন একটি রোগ, যার প্রাদুর্ভাব বাংলাদশ থেকে শুরু করে বিশ্বের উন্নত দেশগুলো পর্যন্ত বিস্তৃত’
বার্তা বাজার/এসজে