করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা ২ হাজার, আক্রান্ত ৮২ হাজার

করোনা ভাইরাসে চীনের হুবেই প্রদেশের উহানে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫ জনে দাড়িয়েছে। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের বেশি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসে হুবেই প্রদেশের উহানে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২ হাজার ছড়িয়েছে।

খবরে বলা হয়, চীনে সবমিলিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৫ জনের। এর বাইরে ফিলিপাইন, হংকং, জাপান, ফ্রান্স ও তাইওয়ানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৮২ হাজারের বেশি। এর মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৫৪৮। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬১০ রোগী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর