মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত যুবকের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সাড়ে ১১ টার দিকে তালেবপুর ইউনিয়নের চর-গোলড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। যুবককে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দুষ্কৃতিকারীরা। যুবকটি জিন্সের প্যান্ট পরিহিত ছিলো।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চর-গোলড়া গ্রামের চকের মধ্যে আগুনে পোড়া ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় সিংগাইর থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ওসি) আব্দুস সাত্তার মিয়া বলেন, উদ্ধার হওয়া যুবকের লাশ পুড়িয়ে ফেলায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর। ধারণা করা হচ্ছে সোমবার রাতে যে কোনো সময় ওই যুবককে হত্যার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পরিচয় শনাক্ত ও হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
বার্তা বাজার / ডব্লিও.এস