সিএমপি’র মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত মাসিক অপরাধ সভা জানুয়ারী-২০২০ অনুষ্ঠিত হয়।

সভায় সিএমপি’র সেবা তহবিল হতে অস্ত্র ও মাদক উদ্ধার, ভিকটিম উদ্ধার, চোরাইকৃত অর্থ উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্য ও সিভিল স্টাফ’দেরকে নগদ দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়।

জানুয়ারী-২০২০ মাসে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক এর সম্মাননা সনদ প্রাপ্ত হয়েছেন যথাক্রমে সহকারী পুলিশ কমিশনার (কর্ণফূলী জোন) মোহাম্মদ ইয়াসির আরাফাত, পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ নেজাম উদ্দীন(পিপিএম) বাকলিয়া থানা, এসআই/মোঃ মনিরুল ইসলাম (কর্ণফূলী থানা)।

সভায় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপি’র পুলিশ সদস্যদের’কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা ও ডিবি’কে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয় সকল জোনের ডিসিদের স্ব স্ব জোনে মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে বলেন। সংশ্লিষ্ট ডিসিগণ’কে এই বিষয়টি তদারকি করার জন্য নির্দেশনা প্রদান করেন। রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

এছাড়া প্রতিটি থানায় জিডি করার পর সেবা প্রার্থীদের মোবাইল এস এম এস এ আপডেট জানানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। চসিক নির্বাচন কে কেন্দ্র করে এখন থেকেই সতর্কতার সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা দেওয়া হয়। নারী নির্যাতন প্রতিরোধে আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম,(বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর