ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ঢাকা ইউনিভর্সিটি এলামনাই নিউজ অ্যাওয়ার্ড পেয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকার সরকারী বিজ্ঞান কলেজ মিলনায়তনে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অ্যাওয়ার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, দুদক কমিশনার মোজাম্মেল হক খান, বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান মরতুজা আহমদ, সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।
এদিকে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঢাকা ইউনিভর্সিটি এলামনাই নিউজ অ্যাওয়ার্ডের জন্য চারজন মনোনিত হয়েছেন তাদের মধ্যে বাকি তিনজন হলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান (এমপি), জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন (এমপি) ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা (এমপি) বলে জানা গেছে।
বার্তা বাজার / ডব্লিও.এস