মাদ্রাসার সুবিধাবঞ্চিত অনাথ শিশুদের সাথে জন্মদিন পালন

লালমনিরহাটে মাদ্রাসার সুবিধাবঞ্চিত অনাথ শিশুদের সাথে জন্মদিন পালন জন্মদিনকে জাঁকজমকপূর্ণভাবে উৎযাপন না করে মাদ্রাসার সুবিধাবঞ্চিত অনাথ শিশুদের সাথে পালন করেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ তানভীর আল হুদা।

আজ মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার মোহাম্মদ আলী নুরানী ও তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও দোয়া পড়া হয়।এসময় করোনা ভাইরাসে আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মিলাদ মাহফিলের পরে মাদ্রাসার অনাথ শিশুদের খাবার দেয়া হয় এবং শতাধিক বৃক্ষরোপণ করা হয়। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলো জেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদোওয়ানা সেঁজুতি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর