মুজিববর্ষকে চিরস্মরণীয় করে রাখতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধুর মুর্যাল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ঢাকা রেঞ্জ, হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) জমি পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার) অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), ঢাকা রেঞ্জ, জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), ঢাকা রেঞ্জ, মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ঢাকা, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (প্রশাসন), ঢাকা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম মিয়া (সদর) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে রেঞ্জ ডিআইজি মহোদয় ঢাকা জেলা পুলিশের নবনির্মিত শপিং কমপ্লেক্স এবং সিআইএমএস অফিস পরিদর্শন করেন।

বার্তাবাজার/কেএ