চীনের আকাশে ৫ সূর্য!

চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় আকাশে একটি সূর্য পাঁচটি হয়ে যাচ্ছে। এমন আজব দৃশ্য দেখে তো লোকজন অবাক। পরে মহাজাগতিক এই অপূর্ব দৃশ্যের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে।

চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘কী আশ্চর্য দেখার মতো ঘটনা! চীনের অভ্যন্তরীণ প্রদেশ মঙ্গোলিয়ায় একসঙ্গে পাঁচটি সূর্য আকাশে জ্বলজ্বল করতে দেখা যাচ্ছে।’

বিষয়টিকে আপাতভাবে ভৌতিক বলে দাবি করা হলেও এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। সূর্যে এই বিরল দৃশ্য শীতকালের হিমেল প্রবাহ ছাড়া দেখা যায় না। বলা হয়, বায়ুমণ্ডলে জমে থাকা শিশির কণাগুলো বরফে জমাট বেঁধে থাকায় সেগুলোতে সূর্যের আলো প্রতিফলিত হয়। এর ফলে আকাশে একাধিক সূর্যের ছবি ভেসে ওঠে। এই প্রাকৃতিক ঘটনা ‘সূর্য সারমেয়’ বা ‘ভৌতিক সূর্য’ নামে পরিচিত। সূত্র : এনডিটিভি

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর