পটুয়াখালী জার্নালিস্ট’স ফোরাম আয়োজিত অভিষেক অনুষ্ঠান ও গুনিজন সম্মাননা অনুষ্ঠিত

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট’স ফোরাম -পিজেএফ আয়োজিত পটুয়াখালী উৎসব-২০২০ এর অভিষেক অনুষ্ঠান ১৭ তারিখ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –বিশিষ্ঠ শিল্পপতি জনাব ড.মোঃ আতাউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-পিজেএফ সভাপতি জনাব জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জাতীয় প্রেসক্লাবের সভাপতি /সাধারন সম্পাদক,এমপি আসম ফিরোজ,কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ডাকসুর ভিপি নুরুর হক নুর,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল সহ পটুয়াখালীর ঢাকাস্থ সনামধন্য ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিক ও পটুয়াখালীর সুধীজন।

উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা,গুনিজন সম্মাননা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে সফলতার সাথে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর