দেশের অর্থনীতি সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী: প্রধানমন্ত্রী

মঙ্গলবার একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি বর্তমানে সিঙ্গাপুরের অর্থনীতির চেয়ে শক্তিশালী। বর্তমানে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ওপরে। তাই ব্যাংকে তারল্য সংকট নেই।

একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে ব্যাংকিং খাত নিয়ে কথা বলেন, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

পরে সমাপনী ভাষণে রওশনের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের রিজার্ভ বর্তমানে ৩২ বিলিয়ন ডলারের ওপরে। দাবি করেন, দেশের অর্থনীতি সিঙ্গাপুরের চাইতে শক্তিশালী।

প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে আকর্ষণীয় এখন, বাংলাদেশ। ভবিষ্যতে আমদানি নির্ভর না হয়ে পেয়াঁজ-রসুন উৎপাদনে জোর দেয়ার কথাও জানান তিনি।

কণ্ঠভোটে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব পাশ হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর