চট্টগ্রামে ১০০০পিস ইয়াবাসহ যুবক আটক

চট্টগ্রামে ১০০০ পিস ইয়াবাসহ ইমান হোসাইন (২৬) নামে এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর বিভাগ)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে বাকলিয়া থানার চাক্তাই নতুন ফিসারী ঘাট সংলগ্ন এলাকা হতে নামে তাকে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক নেতৃত্বে সিএমপি’র ০৩ নং টিম বাকলিয়া থানাধীন চাক্তাই নতুন ফিসারী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবাসহ ইমান হোসাইন(২৬)’কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর