৪ বছরের শিশুকে ধর্ষণ, কিশোর আটক

কুড়িগ্রামের উলিপুরে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে আটক করেন।

ঘটনাটি ঘটেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ ডারারপাড় গ্রামে। জানা গেছে, শিশুটির পিতা জীবিকার তাগিদে ঢাকায় কাজ করেন। শিশুটি মাসহ বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে শিশুটি তার জনৈক এক দাদার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দুরে নদীর ধারে ফাঁকা জমিতে শিশুটিকে একা পেয়ে একই গ্রামের জাকের ওরফে জাহের আলীর বখাটে পুত্র শরিফুল ইসলাম (১৫) শিশুটিকে ধর্ষন করে।

এ সময় শিশুটি কান্নাকাটি ও চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক শরিফুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তারা শিশুটিকে উদ্ধার করে বাড়িতে এনে প্রাথমিক চিকিৎসা করান। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির পিতা ঢাকা থেকে ফিরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) উলিপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকেলে ধর্ষক শরিফুল ইসলামকে ওই ইউনিয়নের দূর্গম চরাঞ্চল চর কলাকাটা মেডিকেল বাজারের নানা আকবর আলীর বাড়ি থেকে আটক করেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেদোয়ান ফেরদৌস সজিব জানান, শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে সুস্থ্য আছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, ধর্ষনের মামলায় আটক শরিফুলকে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর