মতিয়র রহমান তালুকদার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী স্পোটর্স এসোসিয়েশনের আয়োজনে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম (গনময়দান) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, বীর প্রতীক আব্দুল হাকিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, পৌর মেয়র রুকন্জ্জুামান রোকন, যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম প্রমুখ।

পরে বগুড়া জেলা রেইন ফুটবল গ্রুপ ক্লাবকে ২ গোলে হারিয়ে জামালপুর বাশচড়া একতা বয়েজ স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এবং স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর