চসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন চান তিন নেতা

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

উল্লেখ্য, ক্ষমতাসীন ও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ হতে মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহে শুরুতেই দৌড়ঝাঁপ করলেও এবং শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র পদে নগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রেজাউল করিম চৌধুরীর নাম ঘোষণা করলেও বিএনপির পক্ষ হতে মনোনয়ন পত্র সংগ্রহ ও মনোনয়ন প্রত্যাশী ঘোষণা নিয়ে বিলম্ব দেখা গিয়েছে। যারপর আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিএনপির পক্ষ হতে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন নগর বিএনপির তিন হাই ভোল্টেজ নেতা।

আগামীকাল (১৯ ফেব্রুয়ারী) দুপুরে নগর বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর ও নিয়াজ মোহাম্মদ খাঁন তাঁদের মনোনয়ন পত্র জমা দিবেন বলে জানান তাঁদের ব্যক্তিগত সহকারীরা।

আওয়ামী লীগ হতে রেজাউল করিম চৌধুরী ও জাতীয় পার্টী হতে সোলাইমান শেঠের মেয়র পদের প্রার্থীতা চুড়ান্ত হলেও বিএনপি হতে এখন পর্যন্ত কারো নাম চুড়ান্ত হয়নি। সাংগঠনিক কার্য্যক্রম ও অভিজ্ঞতার দিক হতে মনোনয়ন প্রত্যাশী তিন জনই যোগ্য হওয়াতে ধারণা করা যাচ্ছে না কে পাবেন বিএনপির পক্ষ হতে নির্বাচনের টিকেট। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান জল্পনা কল্পনা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর