বাকৃবির দুই শিক্ষক পেলেন ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুই শিক্ষককে ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করেছে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ)। গবেষণায় বিশেষ অবদান রাখায় তাদের অ্যাওয়ার্ড
প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সাবেক শিক্ষক অধ্যাপক ড. শামসুল আলম এবং উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।

মঙ্গলবার (১৮) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে বিষয়টি জানানো হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সোমবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও অর্থ দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুুল আলম অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এবার একুশে পদক-২০২০ এর জন্যেও মনোনীত হয়েছেন। এছাড়াও বাংলাদেশ সরকারের “ষষ্ঠ ও সপ্তম প বার্ষিকী পরিকল্পনা” ও শতবর্ষী “ডেল্টা প্লানের’ সঙ্গেও তিনি যুক্ত আছেন। অন্যদিকে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বর্তমানে বাকৃবি জার্মপ্লাজম সেন্টারের পরিচালকের দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি গবেষণা করে বিভিন্ন জাতের ফলের জাত উদ্ভাবন করেন ও বিভিন্ন পদক লাভ করেছেন।

অ্যাওয়ার্ডের বিষয়ে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বলেন, যেকেনো অ্যাওয়ার্ডই অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের জন্য গবেষণা করে যাচ্ছি আর এই বিশ^বিদ্যালয়ের নামেই অর্জন নিয়ে আসছি। কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য এই অর্জনের অংশীদার। বিশেষ করে আমাদের কৃষক ভাই ও হত দরিদ্র মানুষের পুষ্টি নিরাপত্তা নিয়ে কাজ করছি। এই মানুষগুলোকেই আমার এই অর্জনটা উৎসর্গ করলাম।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর