সিংগাইরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

মানিকগঞ্জের সিংগাইরে ৩১ মার্চ ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ধল্লা ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়নের ১১০ টি পরিবারের মাঝে এক বান ঢেউটিন ও পরিবহনের ভাড়া বাবদ আর্থিক সহয়তা প্রদান করে দুঃখী মানু্ষের পাশে দাঁড়িয়েছেন সফল শিল্পপতি ও দানবীর দেওয়ান জাহিদ আহমেদ টুলু ।

বৃহস্পতিবার বিকেলে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি আওয়ামীলীগ সভাপতি শওকত আনোয়ারের সভাপতিত্বে ক্ষতিগ্রস্থদের মাঝে এ অনুদান বিতরণ করেন আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল , উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান ও দেওয়ান জাহিদ আহমেদ টুলু ।

টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টুটুল বলেন, আওয়ামীলীগ করলে সাধারণ মানু্ষের পাশে থাকা যায় । তিনি জনগণকেও তাদের পাশে থাকার আহ্বান জানান । এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, শিল্পপতি জাহিদ আহমেদ টুলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুর রহমান, সায়েস্তা ইউপির সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মানিকগঞ্জ জজ কোর্ট এর এপিপি এ্যাড. লুৎফর রহমান, ধল্লা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. জাহিদ আহমেদ উজ্জল, কাংশা মাদ্রাসার সভাপতি আব্দুল গাফফার খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনসহ আরো অনেকে ।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, জামিরতা ইউপি আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের পরিষদের সদস্যসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর