চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ধরা পড়লো বিদেশি সিগারেটের বিরাট চালান এবং আটক হলো পাঁচজন যাত্রী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ জন যাত্রীর কাছ থেকে ৯৪৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই ও কাস্টমসের কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ও এয়ার এরাবিয়ার জি ৯-৫২৮ ফ্লাইটে দুবাই ও শারজাহ থেকে আগত ৫ বাংলাদেশি যাত্রীর ব্যাগেজ থেকে বিভিন্ন অনুপাতে সর্বমোট ৯৪৫ কার্টন ইজি লাইট, 303 ও মন্ড ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার বাজর মূল্য আনুমানিক ১৯ লাখ টাকা।
সিগারেট বহনকারী পাঁচ জন যাত্রীর সকলেই বাংলাদেশি। তারা হলেন হাটহাজারীর জামাল পাশা ও মোরশেদুল আলম, পটিয়ার মোহাম্মদ লোকমান, ফটিকছড়ির আলতাফ বেপারি, ফেনী জেলার ছাগলনাইয়া ইউনিয়নের আব্দুল হানিফ।
আটককৃত সিগারেট ও যাত্রী বিমানবন্দর কাস্টমসের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বেও চট্টগ্রাম বিমানবন্দরে একাধিকবার বিদেশি সিগারেট ও স্বর্ণ চোরাচালানের চেষ্টা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারী ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ ইব্রাহীম হতে ৩০০ কার্টন, ০৬ জানুয়ারি বেলা ১২টার দিকে মোহাম্মদ কামাল নামে দুবাই ফেরত এক প্রবাসীর কাছ থেকে ১৮১ কার্টন সিগারেট সহ ৩টি মোবাইল সেট ও একটি ১টি আইপ্যাড, ২৪ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় দুবাই থেকে আসা হানিফ নামে এক যাত্রীর কাছ থেকে ২১৩ কার্টন সিগারেট জব্দ করেছে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও কাস্টমস ইন্টেলিজেন্স টিম।
বার্তা বাজার / ডব্লিও.এস