বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট-বলের লড়াইয়ের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে জিম্বাবুয়ে। যার প্রথম দিন শেষে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে বিসিবি একাদশের মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে দল। ১ম দিনশেষে সফরকারিদের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
বিকেএসপিতে প্রথম সেশনে দারুন শুরু করে জিম্বাবুয়ে। প্রথম সেশনে বিসিবি একাদশের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন জিম্বাবুয়ের ওপেনাররা। এরপর এই জুটি ভেঙে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশের ছেলেরা।
একে একে তারা তুলে নেয় আরও ৬ উইকেট। বিসিবি একাদশের অফ স্পিনার শাহাদাতের বোলিংয়েই সবচেয়ে বেশি ভুগেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তিনি একাই নিয়েছেন ৩ উইকেট। ক্রেইগ আরভিন ১০ রান করে শাহাদাতের বলে ক্যাচ দিয়েছেন সুমন খানের হাতে।
ব্রায়ান মুদজিঙ্গানিমা ১৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আকবরের হাতে। রেগিস চাকাভা আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে শাহাদাতের বলে। এরপর রানের খাতা খোলার আগেই টিনোটেন্ডা মুতোম্বোদজিকে একই কায়দায় ফেরান শাহাদাত।
এই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া কাসুজা আবার ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি। ৭০ রান করে রান আউট হয়ে ফেরেন এই ব্যাটসম্যান। টিমিসেন মারুমা ৩৪ রান করে আল আমিনের বলে রিশাদ হোসেনকে ক্যাচ দিলে অল আউটের শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে।
শুরু থেকেই দারুণ খেলতে থাকা কাসুজা ১০০ বলে ৫১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। আরেক ওপেনার মাসভাউরে ৭৭ বলে ৪৫ রান করে আল আমিন জুনিয়রের বলে উইকেটের পেছনে আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে দলটিকে দারুণ সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার প্রিন্স মাসভাউরে এবং কেভিন কাসুজা। ১৫ ওভার শেষেও তাদের এই জুটি ভাঙ্গতে পারেনি বিসিবি একাদশ।
জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা, রেগিস চাকাবা (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন (অধিনায়ক), কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস্টোফার এমপুফু, ব্রায়ান মুদজিঙ্গানিমা, কার্ল মাম্বা, টিনোটেন্ডা মুতোম্বোদজি, এইন্সলে এনদুলুভু, ভিক্টর নাউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো, চার্লটন সুমা।
বিসিবি একাদশ: নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, আল-আমিন জুনিয়র (অধিনায়ক), ফারদিন হাসান অনি, শরিফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন, তানজিদ হাসান তামিম।
বার্তাবাজার/কেএ