ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড- ২০২০ এর জন্য মনোনিত হয়েছেন।
উপাচার্যের একান্ত সচিব রেজাউল করিম রেজা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকাস্থ সরকারি বিজ্ঞান কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ডের জন্য মোট চারজন মনোনিত হয়েছেন। তারা হলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন ও অভিনেত্রী সূবর্ণা মোস্তফা।
বার্তা বাজার / ডব্লিও.এস