বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবার হাইকোর্টে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন আবেদন করেছেন।
বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি ওবায়দুল হাসানের আদালতে এই আবেদনের উপর শুনানী হতে পারে বলে জানিয়েছেন খালেদার আইনজীবি সগীর হোসেন।
গত ২০১৯ সালের ১২ ডিসেম্বর এ মামলায় খালেদার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ।
২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিচারক মোঃ আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দেন। ১০ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডও দেয়া হয় তখন। একই বছর এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়।
২০১০ সালে তেঁজগাও থানায় করা এই মামলায় জিয়া চ্যারিটিবল ট্রাস্টের ১৫ কোটি ৪৩ লাখ টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগ আনা হয় বেগম জিয়ার নামে। দুদকের করা এই মামলার তদন্ত শেষে ২০১২ সালে কবেগম জিয়াসহ আরও ৪ জনের নামে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়।
বার্তা বাজার/এসজে