সাভারে ল্যাবজোনের উদ্যোগে দু’দিন ব্যাপী বিনামূল্যে ডেন্টাল ক্যাম্প উদ্বোধন

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শত বর্ষপূর্তি মুজিব দিবস উপলক্ষে সাভারের ল্যাব জোন কনসালটেন্ট সেন্টার ও হাসপাতালের পরিচালনায় দু’দিন ব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প এর অনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রথম দিন ল্যাব জোন কনসালটেন্ট সেন্টারের সামনে এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াকিলুর রহমান।

সরেজমিন দেখা গেছে, ৭ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্রসহ একটি করে টুথপেস্ট দিচ্ছেন রোগীদের মাঝে। সকাল ৯ টা থেকে বিকেল ৩ পর্যন্ত এ ফ্রি ডেন্টাল ক্যাম্প চলবে ১৮ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।


এসময় ল্যাবজোন কনসালটেন্ট সেন্টার ও হাসপাতালের জেনারেল ম্যানেজার এম ইসহাক, ম্যানেজার ইসমাইল হোসেন তানিম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ সেলিম হাওলাদার, জনসংযোগ বিভাগের কর্মকর্তা মোঃ উজ্জল হাসান জীবনসহ হাসপাতালে নার্স ও ষ্টাফরা উপস্থিত ছিলেন।

যারা বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্র দিচ্ছেন তারা হলেন-ল্যাব জোন কনসালটেন্ট সেন্টারের ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ সার্জন ও ডাক্তার মোঃ রেহান উদ্দিন, ডাঃ সায়্যেদা হানান আল বারী প্রমুখ। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট এর বিশেষজ্ঞ ডাক্তাররা হলেন- ডাঃ মিথুন মার্মা, ডাঃ আবু সামি, ডাঃ আরিফ হোসেন,ডাঃ আরাফাত প্রমুখ সহ ডাঃ আব্দুল আলীম।

এব্যাপারে, ল্যাব জোন কনসালটেন্ট সেন্টারের ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ সার্জন ও ডাক্তার মোঃ রেহান উদ্দিন জানান, আজ (মঙ্গলবার) ও আগামীকাল ফ্রি ডেন্টাল ক্যাম্প চলবে। তিনি আরো জানান, এ ক্যাম্পে স্থানীয় ও দূরদূরান্ত থেকে রোগীরা আসছেন, তারা সেবা নিচ্ছেন, প্রায় ৭ থেকে ৮ হাজার রোগী এ সেবার আওতায় আসবেন।

সাভারের ঐতিহ্যবাহী ল্যাব জোন কনসালটেন্ট সেন্টার ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াকিলুর রহমান জানান, গরীব মানুষের চিকিৎসার চিন্তা ভাবনা করে যৌথ উদ্যোগে ডেন্টাল রোগীদের মাঝে বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্র সহ একটি করে টুথপেস্ট দেওয়া হচ্ছে। প্রতিটি মানুষের দু’বেলা ভালো করে টুথপেষ্ট দিয়ে দাঁত মেজে থাকলে দন্তের বড় ধরনের রোগ থেকে মুক্তি মিলে।

ফ্রি ডেন্টাল ক্যাম্পে স্থানীয় ও দূরদূরান্তের শত শত রোগীরা বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও ব্যবস্থাপত্রসহ একটি করে টুথপেস্ট পেয়ে খুশি বলে জানান তারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর