আবাসিক হোটেলের কক্ষে বৃদ্ধের ঝুলন্ত লাশ, চিরকুট উদ্ধার

পটুয়াখালীর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কালিকাপুর আবাসিক হোটেলের একটি তালাবদ্ধ কক্ষ থেকে সোবহান (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, পটুয়াখালী শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কালিকাপুর আবাসিক হোটেলের একটি কক্ষ তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেয় কর্তৃপক্ষ। পুলিশ খবর পেয়ে সেখানে এসে ঝুলন্ত অবস্থায় থাকা সোবহানের লাশ উদ্ধার করে। তখন ওই কক্ষ থেকে একটি চিরকুট ও মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ গাজীপুর এলাকার বাসিন্দা ময়জ উদিন হাওলাদারের ছেলে সোবহান গত ১৪ই ফেব্রুয়ারি কালিকাপুর আবাসিক হোটেলে একটি কক্ষ নেন। বেশ কয়েকদিন ধরে তিনি সেখানেই থাকছিলেন বলে জানিয়েছেন হোটেলের ম্যানেজার কুদ্দুস মৃধা।

পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর