পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পুলিশ ভ্যানে বোমা হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
তারা জানায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অনেক গাড়ি ছিল। সেগুলোর বেশ কয়েকটি পুড়ে গেছে। তবে বিস্ফোরণের কারণ কী এবং কারা এটি ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত করে জানা যায়নি। কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এমকে