চাকরির নামে টাকা নিয়ে পদ হারালেন আওয়ামী লীগের ২ নেতা

পুলিশ বাহিনিতে চাকরি দিবে বলে বেশ কয়েকজনের কাছ থেক ৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাঙামাঠির কাপ্তাইয়ের দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারির যৌথ সাক্ষরে দেয়া এক বিবৃতিতে বলা হয়, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংক্য মারমা ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক বিপ্লব মারমা পুলিশে চাকরি দিবে বলে স্থানীয় কয়েকজন লোকের কাছ থেকে ৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক থোয়াই প্রু মারমার অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো।

বিষয়টি সম্পর্কে জানতে মংক্য মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন , আমাকে বহিষ্কার করার এখতিয়ার উপজেলা আওয়ামী লীগের নাই।

অপর অভিযুক্ত বিপ্লব মারমাও নিজেকে নির্দোষ দাবী করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর