নিজ ট্রলির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাটিবাহী ট্রলি চাপায় এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালকের নাম ছিদ্দিক হোসেন (৩৫)। তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামের বাসিন্দা।

ভোলাকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদ মানিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, মাটিভর্তি ট্রলি নিয়ে লক্ষ্মীধরপাড়া গ্রামের মেসার্স এমবিএম ব্রিকফিল্ডে মাটি নামানোর সময় হঠাৎ ট্রলিটি উল্টে গেলে নিজ গাড়ীর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ছিদ্দিক।

রামগঞ্জ থানার তদন্ত পরিদর্শক একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্টিত করেছেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর