নারায়ণগঞ্জে চালকের গলাকেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীরা সোবহান মিয়া (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মাঝিপাড়া ডেঙ্গার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোবহান মিয়া উপজেলার ভায়েলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

সোবহান মিয়ার বড় ভাই আমান উল্লাহ জানান, যাত্রীবেশে চারজন ছিনতাইকারী মুড়াপাড়া সিএনজি ষ্টেশন থেকে গাউছিয়া যাওয়ার উদ্দেশ্যে সোবহান মিয়ার ইজিবাইকে উঠেন। পরে ইজিবাইকটি নিয়ে ডেঙ্গার বাড়ি এলাকায় পৌছাঁলে ছিনতাইকারীরা সোবহান মিয়ার গলায় ধারালো ছুড়ি ধরে ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় ছিনতাইয়ে বাঁধা প্রদান করলে ছিনতাইকারীরা ছুরি দিয়ে সোবহান মিয়ার গলা কেটে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে করে সোবহান মিয়ার প্রায় গলার অর্ধেক অংশ কেটে যায়। ইজিবাইক নিয়ে পালানো সময় স্থানীয়রা ধাওয়া দিলে ছিনতাইকারীরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে আল-রাফি হাসপাতালে নিয়ে যান। তবে সোবহান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিচ্ছি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর