ঈশ্বরগঞ্জকে পলিথিনমুক্ত করতে মতবিনিময় সভা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলাকে নিষিদ্ধ পলিথিনমুক্ত করতে বিভিন্ন বাজারের ইজারাদার, সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতনিবিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইজারাদার, সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা বাজারসমূহকে পলিথিন মুক্ত রাখার অঙ্গিকার করেন। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পলিথিন ও ভেজাল বিরোধে সপথ বাক্য পাঠ করান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, মগটুলা ইউপি চেয়ারম্যান আবু সালেহ মো. বদরুজ্জামান মামুন, সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা, সোহাগী ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রমুখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর