চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারী চালিত রিক্সা ও অবৈধ সি.এন.জি অটোরিক্সা চলাচল বন্ধের পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকল্পে পরিবহন সংগঠনের সাথে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় নগরীর দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারী চালিত রিক্সা ও অবৈধ সি.এন.জি অটোরিক্সা চলাচল বন্ধের পাশাপাশি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকল্পে প্যাডেল চালিত রিক্সা ও সিএনজি মালিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারী চালিত রিক্সা ও অবৈধ সি.এন.জি অটোরিক্সা চলাচল বন্ধের পাশাপাশি ভ্যানে জিনিসপত্র বিক্রি নিষিদ্ধ করন, গ্রাম সিএনজি ও নিলাম সিএনজি চলাচল নিষিদ্ধ করণ, প্রধান প্রধান সড়কগুলো হকারমুক্ত রাখা, সর্বোপরি সুষ্ঠু ট্রাফিক নিশ্চিতকল্পে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার ডিসি (ট্রাফিক-উত্তর) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব মোঃ তারেক আহম্মেদ সহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও পরিবহন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বার্তাবাজার/কেএ