কলাপাড়ায় এক কিশোরীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে এক কিশোরীর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুরে আবদুর রহিম গাজীর মেয়ে মোসা.ফাহিমা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

তার পরিবারের দাবী ঘরের খাট থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.সায়মা সুলতানা জানান, ফাহিমাকে হাসপাতালে নিয়ে এসেছে মৃত অবস্থায়। অপমৃত্যুর কোন আলামত দেখতে পাচ্ছেন না তিনি।

তবে মুখমন্ডল ফ্যাকাশে ছিল, ধারনা করা হচ্ছে ষ্ট্রোক কিংবা রক্ত শূন্যতার কারনে এমন ঘটনা ঘটতে পারে। কলাপাড়া উপজেলার মহিপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মো.মাহবুুবুর রহমান জানান,আমাদের থানায় কোন অভিযোগ আসেনি।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর