আগামী ডাকসু নির্বাচনে প্রতিদ্ধন্দ্বিতা করার সুযোগ আছে অতচ নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন ডাকসু’র বর্তমান ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুর। আর মাত্র ৫ সপ্তাহ পরেই ডাকসুর বর্তমান কমিটির মেয়াদ শেষ। তার আগেই তিনি এই তথ্য জানালেন।
গতবছরের ১১ই মার্চ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ২৮ বছর ধরে বন্ধ থাকা ডাকসু’র ভিপি নির্বাচিত হোন নুর। সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের নুরুল হক নুরের ভিপি পদ এবং আক্তার হোসেনের সমাজকল্যান সম্পাদক পদ ছাড়া বাকি সব পদেই ছাত্রলীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত ২৫ বছর বয়সী ভিপি নুরুল জক নূর জানান, নতুন নেতৃত্ব আনার জন্যই আমি আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থী হব না।
তার সংগঠন সাধারন ছাত্র অধিকার পরিষদ নির্বাচনে অংশ নিবে বলে জানান। একই সাথে তাকে নির্বাচিত করার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তা বাজার/এসজে