সাভারে ট্রাফিক সার্জেন্ট এর উপর হামলা,আটক ২

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় রোকনুজ্জামান নামের কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে মাধরকে ঘটনায় দু্’জনকে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে এই ঘটনা ঘটে। আটককৃত দু’জন হলেন আশুলিয়ার ঘোষবাগ এলাকার মনির হোসেন ও রফিক।

এব্যাপারে হামলার শিকার ট্রাফিক সার্জেন্ট রোকনুজ্জমান জানান, আমি প্রথমে প্রাইভেটকারের কাগজ দেখতে চাই। পরে সিটবেল্ট বাঁধা নেই, এ বিষয়ে মামলা দায়েরের কথা বলতেই তারা দু’জন উত্তেজিত হয়ে উঠে ও বাকবিতন্ডার এক পর্যায়ে আমাকে মারধর করে। এ বিষয়ে উধ্বর্তন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছি এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তারা।

সাভার ট্রাফিক পুলিশের টি আই আবুল হোসেন বলেন, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে গাড়ি নিয়ে আসার সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট রোকনুজ্জামান গতিরোধ করে গাড়ির কাগজপত্র দেখতে চান। পরে সিটবেল্ট বাঁধা না থাকার কারণে এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেবার সময় আটক দু’জন সার্জেন্টের সঙ্গে উত্তেজিত হয়ে উঠে ও বাকবিতন্ডার এক পর্যায়ে সার্জেন্ট রোকনুজ্জমানকে কিল ঘুষি দেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সার্জেন্ট রোকনুজ্জমান বাদী হয়ে সরকারি কাজে বাঁধা দেয়া ও পুলিশের ওপর হামলার বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর