সড়ক দুর্ঘটনায় ব্যাংক ম্যানেজারের মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ব্যাংক ম্যানেজার সামছুর রহমান সানার (৪০) মৃত্যু হয়েছেন। সোমবার বেলা ২ টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানাধীন বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সামছুর রহমান সানা আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহীদুল্লাহ সানার ছেলে এবং পাটকেলঘাটা ডাচবাংলা ফাস্ট ট্র্যাকের এডিসি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সামসুর রহমান সানা মটরসাইকেলে অফিস শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা বঙ্গবন্ধু হাইস্কুলের সামনে পৌঁছালে মোটরসাইকেল থেকে পিচ্ছিল খেয়ে পড়েগেলে পিছন দিক থেকে দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তবে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটকাতে পারেনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করার চেষ্টা চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর