সাতক্ষীরায় ওজন কম দেওয়ায় এক ফিলিং স্টেশন ও দুটি অয়েল লুব্রিকেট দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সদর উপজেলার ঝাউডাঙ্গা ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পরিমাপ কম দেওয়ায় সাতক্ষীরা বাস টার্মিনাল সংলগ্ন দীপা পার্টস হাউসকে ১০ হাজার এবং আল্লাহর দান মোটরসকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জানান, জেলা ম্যাজিস্ট্রট এসএম মোস্তফা কামালের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালানো হয়েছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং ক্রেতা সাধারণকে প্রতারণা হতে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এসজে