প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের জামিন

গত বছরের ১ নভেম্বর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় করা মামলায় আজ সোমবার জামিন পেয়েছেন প্রথম আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মতিউর রহমান। দুই হাজার টাকা মুচলেকায় ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জায়সারুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

গত ৬ নভেম্বর নিহত নাইমুলের বাবা মুজিবর রহমান বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মোহাম্মাদপুর থানায় তদন্তের প্রতিবেদন করার নির্দেশ দেন।

মামলার অভিযোগে মজিবুর রহমান উল্লেখ করেচন গত ১লা নভেম্বর নাইমুল আবরার প্রথম আলোর ম্যাগাজিন, কিশোর আলোর একটি অনুষ্ঠানে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মারা যায়।

উল্লেখ্য, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান গত ৩০ অক্টোবর থেকে অসুস্থ ছিলেন্মা কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর