ভোলা সদর উপজেলার সাহেবের চর গ্রামের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (১৬ই ফেব্রুয়ারি) রাতে একা ঘরে রেখে মেয়েটির মা স্থানীয় বাজারে যায় ওষুধ কিনতে। একা থাকার সুযোগে তখন প্রতিবেশি সেলিম মিয়ার ছেলে রায়হান ঘরে প্রবেশ করে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শোনে এলাকাবাসী ছুটে আসলে রায়হান পালিয়ে যায় এবং মেয়েটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে মেয়েটিকে দেখতে আসেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার, মহসিন আল ফারুক। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বার্তা বাজার/এসজে