সেনবাগে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নোয়াখালীর সেনবাগ উপজেলার বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট পশ্চিম বাজার পাটোয়ারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুইজনই মোটর সাইেকেল আরোহী। নিহতরা হলেন, মহিদীপুরের ফরহাদ (২৫) ও মইজদীপুরের সাইফুল (১৮) । এ সময় স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় দুই মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহর মাইজদী থেকে এন্টারপ্রাইজের একটি বাস বসুরহাট যাচ্ছিল। বাসটি সেনবাগ উপজেলার ফেনীর নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট পশ্চিম বাজার পাটোয়ারী মার্কেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর