করোনা সংক্রমণে তাইওয়ানে প্রথম মৃত্যু

মরনঘাতী করোনা ভাইরাসে তাইওয়ানে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং জানান, মৃত ব্যক্তির পরিবারের আরও একজন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

৬০ বছরের ওই ব্যক্তি পেশায় একজন ট্যাক্সি চালক ছিলেন। শ্বাসকষ্ট শুরু হলে গত ৩ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। দেশটিতে একদিনে আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৭৫ জনে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর