যুগের পরিবর্তনের সাথে শিক্ষাব্যবস্থাতেও পরিবর্তন আনতে হবে : শিক্ষামন্ত্রী

যুগের পরিবর্তনের সাথে শিক্ষাব্যবস্থাতেও পরিবর্তনের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের আজকে যে বিষয়টির ওপর দক্ষতা অর্জন বেশি জরুরি আগামীতে এটা হয়তো তেমন গুরুত্ব বহন করবে না। তাই যুগের সাথে সাথে আমাদের শিক্ষা অর্জনের ওপরেও বৈচিত্র্য আনতে হবে। তাই শিার্থীদের জানতে হবে কিভাবে জীবনব্যাপী শিখতে হবে। জানতে হবে কিভাবে স্বপ্ন দেখতে হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জানতে হবে কিভাবে স্বপ্ন বাস্তবায়নে ধৈর্য্য ধরে চেষ্টা করতে হয়। সততা, মানবিকতা আর দেশপ্রেমেও উব্ধুদ্ধ হতে হয়।

রোববার (১৬ই ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ মাঠে কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীণবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: সাদেক খান।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম, মাধ্যমিক ও উচ্চশিা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন প্রমূখ।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর