হিজাব পরায় কটাক্ষ, তসলিমাকে ধুয়ে দিলেন খাদিজা

তসলিমা নাসরিনের কটাক্ষের শিকার হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীত পরিচালক এআর রহমানের মেয়ে খাদিজা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) টুইটারে খাদিজার ছবি পোস্ট করে তার সমালোচনা করেন তসলিমা। মূলত হিজাব পরায় এমনটি করেন তসলিমা।

তিনি লেখেন, এআর রহমানের গান আমি খুবই পছন্দ করি। কিন্তু যখন আমি দেখি তার প্রিয় কন্যাকে, তখন আমার দম বন্ধ হয়ে আসে। একটি সাংস্কৃতিক পরিবারের শিক্ষিত নারীদের কতটা সহজে মগজধোলাই করা যায়, তা সত্যিই বেদনাদায়ক।

তার এই মন্তব্যের পর এবার আর চুপ করে থাকেননি খাদিজা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এক বছরও কাটল না, আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু! দেশে তো আরও অনেক কিছু হচ্ছে। একজন নারী কী পরতে চান সেটাই গুরুত্বপূর্ণ। প্রতি বার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি, তার জন্য আমি খুশি ও গর্বিত। আর আমাকে আমার মতো করে যাঁরা গ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ।

প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন, কারণ আমি আদৌও দমবন্ধ অনুভব করছি না। বরং আমি যা করছি, তার জন্য গর্বিত। নারীবাদের প্রকৃত অর্থ কী, তা গুগুলে একবার দেখে নিন।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর