গত ৬ মাসে বাংলাদেশ বিমানের ৪২৩ কোটি টাকা লাভ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে ( জুলাই- ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর পূর্ব নীট লাভ হয়েছে ৪২৩ কোটি টাকা।
রোববার (১৬ই ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সাংসদ আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মো. মাহবুব আলী জানান, গত অর্থ বছরে বিমানের মোট আয় হয় ৫ হজার ৭৯৫ টাকা। ব্যয় হয় ৫ হাজার ৭৭৭ কোটি ১০ লাখ টাকা। এতে বিমানের নীট লাভ হয়েছে ২১৭ কোটি ৮০ লাখ টাকা।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে ৬াট লিজ করাসহ বাংলাদেশ বিমানের মোট ১৮ টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১২টি উড়োজাহাজই নিজস্ব। এসব উড়োজাহাজ দিয়ে আন্তর্জাতিক ১২টি রুটে ১৭দেশে এবং অভ্যন্তরীণ ৭টি রুটে পরিচালনা করা হচ্ছে।
বার্তা বাজার / ডব্লিও.এস