করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রমেকে ভর্তি চীনা নারী

নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মরত জিং জং নামের এক চীনা নাগরিককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে জ্বর, সর্দি ও বুকে ব্যাথা নিয়ে রমেক হাসপাতালে ভর্তি হয় ওই চীনা নাগরিক। হাসপাতালের করোনা ইউনিটের প্রধান তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চীনা নাগরিক জিংজং গত ৪ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন। রোববার দুপুরে জ্বর, সর্দি ও বুকে ব্যথা অনুভব করলে তার সহকর্মীরা তাকে রমেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে জিংজং হাসপাতালের আইসোলেশ ওয়ার্ডের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

রমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রোস্তম আলী জানান, জিংজংয়ের ব্যাপারে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেনা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাথে কথা হয়েছে। তারা এসে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন।
জিংজংকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর