যশোর চৌগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে একটি পিস্তল,এক রাউন্ড গুলি এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে।আটককৃত স্বামী- স্ত্রী মহিনুর ইসলাম(৩৭)ও সামিরা খাতুন(৩৫) চৌগাছা উপজেলার হাউলী গ্রামের বাসিন্দা।
আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চৌগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার(১৬ই ফেব্রুয়ারি)বিকালে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)রিফাত খান রাজীব এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, রবিবার সকাল ৬টা ২০ মিনিটে উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মৃত তেলাওয়াত হোসেনের ছেলে মহিনুর ইসলামকে(৩৭)একটি ৭.৬৫ পিস্তল ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়।পরে মহিনুরের স্বীকারোক্তিতে তার বসত ঘরে অভিযান চালানো হয়।সেখানে মহিনুরের স্ত্রী সামিরা খাতুনকে (৩৫)আটক করা হয়।এসময় তার হেফাজতে থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরো জানান তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।আটক ব্যক্তিদের যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তা বাজার/এসজে