টাঙ্গাইলে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার বেসিন নির্মাণ কাজের উদ্ধোধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার “বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নতুন ধলেশ্বরী-পুংলী-বংশাই-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিষ্টেম) প্রকল্প (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় নিউ ধলেশ্বরী ও পুংলী নদীর রক্ষণাবেক্ষণ ড্রেজিংসহ সেডিমেন্ট বেসিন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার গোহালিয়াবাড়ির বেলটিয়া যমুনা নদীর তীর এলাকায় উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ হাছান ইমাম খান সোহেল হাজারী।

টাঙ্গাইল বাপাউবো (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ বাপাউবো ড্রেজার অতিরিক্ত প্রকৌশলী আজিজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম ও গোহালিয়াবাড়ী ইউপি সদস্য সুলতান মাহমুদ প্রমুখ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর