গেন্ডারিয়ার সেই ছাত্রলীগ নেতা ইয়াবাসহ গ্রেফতার

সিটি কর্পোরেশন নির্বাচনের দিন সাংবাদিকদের ভয়-ভীতি প্রদর্শন করে দুটি মোবাইল ছিনিয়ে নেয়া সেই ছাত্রলীগ নেতা শহিদুল খান রিয়াদকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আজ রোববার সকালে পুরান ঢাকার কবি নজরুল কলেজের পাশে তাকে গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ ।

সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী গ্রেফাতারের বিষয়ে নিশ্চিত করে বলেছেন, ধৃত রিয়াদ সিটি কর্পোরেশনের দিন গেন্ডারিয়া এলাকায় দুই সাংবাদিকের মোবাইল ছিনতাই ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত। আজ তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

ঢাকা দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি থাকা অবস্থায় নির্বাচনের দিন শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর