যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোববার (১৬ই ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে অভয়নগরের নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশনে এসে থামলে অজ্ঞাত ঐ মহিলা (৩০) উল্টোদিক থেকে ট্রেনে উঠতে যান। তখন পা পিছলে রেললাইনের উপর পড়ে দ্বিখন্ডিত হয়ে যান তিনি।
সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রকেট এক্সপ্রেস ট্রেনটি নওয়াপাড়া স্টেশন থেকে যাত্রী উঠানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় নওয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মহসীন রেজা ।
এখন পর্যন্ত নিহত মহিলার পরিচয় পাওয়া যায়নি।
বার্তা বাজার/এসজে