ঢাকার ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় চার দাখিল পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার সুলধন দারুল ইসলাম দাখিল মাদরাসার চার শিক্ষার্থী সকালে পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলেন সুলধন দারুল ইসলাম দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী মুক্তা, আখি, আবেদা, তানিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রবিবার সকালে সুলধন মাদরাসা থেকে শরিফবাগ পরীক্ষা কেন্দ্রে আসার পথে কালামপুরে তাদের বহনকারী লেগুনার সাথে মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগলে চার পরীক্ষার্থী গুরুতর আহত হয়। পরে আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চার শিক্ষার্থী পরীক্ষায় অংগ্রহন করেন।
এব্যাপারে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা জানান, দূর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল টিম সহ শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে তাদের উন্নত চিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এসজে