গুপ্তধন নিয়ে ৫ শ্রমিকের পলায়ন!

রাজশাহীর বাগমারায় একটি নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে গুপ্তধনের কলসি উদ্ধার করে ৫ শ্রমিক পলাতক রয়েছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের শুরু হয়েছে।

স্থানীয়রা জানায়, চাঁনপাড়া মহল্লার মিষ্টির দোকানদার আলমগীর হোসেনের নির্মাণাধীন বহুতল ভবনের একটি টয়লেটের হাউস তৈরী করতে গিয়ে খনন করতে করতে ১১ই ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে বিশালাকৃতির একটি মাঠির কলসের অস্থিত্ব টের পায় শ্রমিকেরা। ইট দিয়ে ঘিরে রাখা কলসটির কথা জানতে পেরে আলমগীর হোসেনকে ফোন করে খবরটি জানান বাড়ির মহিলারা।

কিন্তু আলমগীর হোসেন তাড়াহুরো করে এসে দেখেন সেখানে থানা ৬ শ্রমিক সবার চোখ ফাঁকি দিয়ে কলসটি সহ পালিয়ে গিয়েছে।

দেউলিয়া গ্রামের নির্মাণশ্রমিক রহিম উদ্দিন (৪৫), চাঁনপাড়া মহল্লার ইবর উদ্দিনের ছেলে আলতাফ হোসেন (৩২) ও একই এলাকার নির্মাণশ্রমিক ওসমান (৩৫) এবং অজ্ঞাত পরিচয়ের আরও ২ শ্রমিকসহ মোট ৫ জন সেখান থেকে পালিয়ে যায়।

বাড়ির মালিক আলমগীর হোসেন বলেন, এই শ্রমিকদের সাথে আমার বাড়ির পাঁচতলা ভবন নির্মাণের চুক্তি হয়েছে। ১ মাস ধরে তারা কাজ করছেন। সেদিন হাউস খনন করতে গিয়ে একটি মাটির কলসি পাওয়া যায়। পরে শ্রমিকরা বাড়ির লোকজনের দৃষ্টি এড়িয়ে কৌশলে কলসটি নিয়ে পালিয়ে যায়। তবে কলসে আসলে কি আছে তা কেউ জানেনা।

এই ব্যপারে বাড়ির মালিক কোন অভিযোগ করেনি। তবে শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। শ্রমিকদের মধ্যে ৩ জনের বাড়ি নাটোরে। তাদের পাওয়া গেলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানান বাগমারা থানার ওসি আতাউর রহমান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর