নওগাঁয় উগ্রবাদ ও সহিংস প্রতিরোধে “আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর শীর্ষক সেমিনার”

নওগাঁয় উগ্রবাদ ও সহিংস প্রতিরোধ “আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর করনীয়” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পুলিশ লাইনস ড্রিল-সেডে প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মানান মিয়া বিপিএম।
সেমিনারে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংসতা প্রতিরোধে পুলিশের ভূমিকা ও করনীয় নিয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম বিপিএম, পিপিএম।

বাংলাদশ পুলিশের সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রাকিবুল আক্তার, ফারজানা হোসেন, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুনসহ জেলার ১১ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর