চট্টগ্রামের মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে ঘটেছে সংঘর্ষের ঘটনা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসের ভিতর ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে সংঘর্ষে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সংঘর্ষের খবর পাওয়া মাত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যান চকবাজার থানা পুলিশ এবং উত্তেজিত উভয় গ্রুপের মাঝে সহিংসতা প্রতিরোধে অবস্থান করে বলে জানান চকবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে মহসিন কলেজ ছাত্রলীগের দু’টি গ্রুপের সদস্যরা তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে একে অপরের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে বাকযুদ্ধের খবর ছড়িয়ে পরলে মুহূর্তে উভয় গ্রুপের সদস্যরা একে অপরের মুখোমুখি অবস্থান নেয় এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় গ্রুপের সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে শান্ত করে।
বার্তা বাজার/এম.সি