মুজিববর্ষে ইবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।

রবিবার (১৬ই ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিড়াঙ্গনে বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনে একটি লব্ধ প্রতিষ্ঠিত নাম। আমরা ইতোমধ্যে এ্যাথলেটিক্স এ বাংলাদেশের ক্রিড়াঙ্গনে একটি পরাশক্তি আর্বিভূত হয়েছি। বাংলাদেশ যেমন উদীয়মান ব্যাঘ্র ক্রিকেট অঙ্গনে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ্বসেরা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল পরাশক্তি হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করুক তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, ইবির ক্রিড়াঙ্গনকে আমাদের আরও বেগবান ও আরও শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন আমরা করবো।

 

ছবি: বার্তা বাজার

ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।
এসময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল।

প্রসঙ্গত, এবারের বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ৩৪ টি বিভাগ অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টে মোট ৩২ খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। উল্লেখ্য, উদ্বোধনী দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর